শুক্রবার , ২৯ আগস্ট ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডিআরইউ থেকে আটক লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৫ ৩:৩৮ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তন থেকে আটক হওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার গভীর রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এর আগে বৃহস্পতিবার সকালে ডিআরইউ মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সংগঠন ‘মঞ্চ ৭১’। এই আয়োজনকে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রচেষ্টা হিসেবে দাবি করে জুলাই অভ্যুত্থানপন্থী আন্দোলনকারীরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ড. কামাল হোসেন ও জেড আই খান পান্নার। তবে লতিফ সিদ্দিকী উপস্থিত হলে একদল আন্দোলনকারী তাকে ঘিরে ধরে আওয়ামী লীগের সহযোগী আখ্যা দিয়ে স্লোগান শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লতিফ সিদ্দিকীসহ আরও কয়েকজনকে আটক করে। পরে তাদের শাহবাগ থানায় নেওয়া হয় এবং বিকালে গোয়েন্দা কার্যালয়ে হস্তান্তর করা হয়।

সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যকলাপ এবং নাশকতার আশঙ্কায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস

ডাউন সিনড্রোম সচেতনতা মাসে ক্ষমতায়নের ওপর জোর

‘বড় দলের দায়িত্ব বেশি, আত্মত্যাগও অপরিহার্য’: তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের সাফল্য তুলে ধরলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

কক্সবাজারে মাঝরাতে ৪.৯ মাত্রার ভূমিকম্প

ড. ইউনূস-তারেক বৈঠক: অনিশ্চয়তা কেটে গেছে, বললেন মির্জা ফখরুল

শিক্ষা খাতে আমূল পরিবর্তনের রোডম্যাপ: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপির প্রতিনিধি দল

কানে ঐশ্বরিয়ার পোশাক নিয়ে অমিতাভের রহস্যময় পোস্ট

এসএসসি ও সমমানের ফলাফলে অকৃতকার্য ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী: ছাত্ররা এগিয়ে