রবিবার , ১৮ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চট্টগ্রাম নগরীতে আ.লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ ৩৩০ ‘দুষ্কৃতকারীকে’ নিষিদ্ধ ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২৬ ২:০৬ পূর্বাহ্ণ

Spread the love

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীসহ ৩৩০ জনকে ‘দুষ্কৃতকারী’ হিসেবে চিহ্নিত করে চট্টগ্রাম মহানগরীতে নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শনিবার (১৭ জানুয়ারি, ২০২৬) বিকেলে নগর পুলিশ কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ জারি করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারার প্রদত্ত ক্ষমতাবলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ৩৩০ জনের চট্টগ্রাম মহানগর এলাকায় প্রবেশ এবং অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সিএমপির এই তালিকায় জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলার আসামিদের প্রাধান্য দেওয়া হয়েছে। সাবেক মন্ত্রী-এমপি ছাড়াও তালিকায় রয়েছেন বিতর্কিত সাবেক চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, হিরন, এসরার, মামুন, বাবুসহ বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলররা। এ ছাড়া ছাত্র হত্যা মামলার আসামি ও নগর ছাত্রলীগের সাবেক নেতা নুরুল আজিম রনি, সাবেক সভাপতি ইমুসহ শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ, শহিদুল ইসলাম বুইশ্যা ও টেম্পুর মতো চিহ্নিত অপরাধীদের নামও এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। পুলিশ জানিয়েছে, জুলাই বিপ্লবের সময় যারা রাজপথে অস্ত্র হাতে সাধারণ মানুষের ওপর চড়াও হয়েছিল, তাদের অবস্থান নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা।

গণবিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, এই আদেশ অমান্য করে কেউ যদি চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রবেশের চেষ্টা করে বা অবস্থান করে, তবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরীর প্রবেশপথগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি তালিকাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর পদক্ষেপকে সাধারণ ছাত্র-জনতা স্বাগত জানালেও, পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএফআইইউর সাবেক প্রধান শাহীনুল ইসলাম ও স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

ঝালকাঠিতে জনতার হাতে আটক দুই সমন্বয়ক

মালয়েশিয়া প্রেরণের নামে প্রতারণা, ২৬ প্রবাসী এজেন্সি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

রাশিয়া থেকে এক হাজার সেনার মরদেহ নিল ইউক্রেন

ট্রাম্পের হুমকির জবাবে যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা

বাজেট পাস না হওয়ায় যুক্তরাষ্ট্রে শাটডাউন আরও এক সপ্তাহ বাড়ছে

সারাদেশে আজ থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ষষ্ঠবার ভেটো দিল যুক্তরাষ্ট্র

আগামী কয়েক দিনে ভারী বৃষ্টিসহ দমকা হাওয়ার পূর্বাভাস

ইরানের শান্তি প্রস্তাব নিয়ে ট্রাম্পকে আরব নেতাদের অনুরোধ: ইসরায়েলের উদ্বেগ