সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইতালিকে হারিয়ে নরওয়ে ২০২৬ বিশ্বকাপে উঠল পঞ্চম দল হিসেবে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ণ

Spread the love

আগামী বছরের ১১ জুন থেকে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ৪৮ দলের ফিফা বিশ্বকাপে নরওয়ে সরাসরি স্থান করে নিয়েছে। রবিবার ইউরোপীয় বাছাইপর্বের ম্যাচে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে নরওয়ে বিশ্বকাপের জন্য পঞ্চম দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে। এর আগে ইংল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া ও ফ্রান্স ইতিমধ্যেই সরাসরি টিকেট নিশ্চিত করেছিল।

২০২৬ বিশ্বকাপে এখনও ১৬টি জায়গা বাকি আছে। এর মধ্যে ১০টি দল সরাসরি, বাকি ৬টি দল ইউরোপীয় ও আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে নামবে।

দক্ষিণ আমেরিকা থেকে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, একুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে, এশিয়া থেকে অস্ট্রেলিয়া, ইরান, জাপান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জর্ডান ও কাতার, আফ্রিকা থেকে আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর, ঘানা, কোত দি ভোয়া, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও তিউনিসিয়া এবং ওশেনিয়া থেকে নিউজিল্যান্ড সরাসরি যোগ্যতা অর্জন করেছে।

আফ্রিকান প্লে-অফে নাইজেরিয়াকে ৪-৩ গোলে হারিয়ে কঙ্গো আন্তঃমহাদেশীয় প্লে-অফে পৌঁছেছে, যেখানে দুটি দল বিশ্বকাপে জায়গা পাবে। স্বাগতিক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সরাসরি টিকেট পেয়েছে

বিডি প্রতিদিন/মুসা

সর্বশেষ - অপরাধ