বুধবার , ২০ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্র খসড়া প্রকাশ করবে ইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ইসির উপসচিব মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক চিঠিতে মাঠ পর্যায়ে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি-আপত্তি গ্রহণ করা হবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রাপ্ত আবেদনগুলোর নিষ্পত্তি হবে ১২ অক্টোবর। আর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।

নির্বাচনী আইন অনুযায়ী, ভোটকেন্দ্রের তালিকা গেজেটে প্রকাশের জন্য অন্তত ২৫ দিন আগে খসড়া তৈরি ও দাবি-আপত্তি নিষ্পত্তি বাধ্যতামূলক। এ জন্য ইসি খসড়া প্রকাশ, আপত্তি নিষ্পত্তি ও চূড়ান্ত তালিকা প্রণয়নের বিস্তারিত সময়সূচি ঠিক করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত