রবিবার , ২৩ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গুম-খুনের শিকার ব্যক্তিদের জন্য হচ্ছে নতুন অধিদপ্তর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ

Spread the love

গুম, হত্যাকাণ্ড, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সহায়তায় নতুন একটি অধিদপ্তর গঠনের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। প্রস্তাবিত অধিদপ্তরের মাধ্যমে ভুক্তভোগীদের কল্যাণ, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

রোববার (২৩ আগস্ট) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সভাপতিত্বে আন্তমন্ত্রণালয় সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনে গুম, হত্যাকাণ্ড, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের শিকার এবং মিথ্যা মামলায় কারাভোগ করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

এ উদ্যোগের অংশ হিসেবে তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব করা হয়েছে—নতুন অধিদপ্তর প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের অধিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে নতুন আইন প্রণয়ন এবং রুলস অব বিজনেস সংশোধনের মাধ্যমে মন্ত্রণালয়ের দায়িত্বে বিষয়টি অন্তর্ভুক্ত করা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর বাহরাইনে উচ্চমাত্রার সতর্কতা

মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক

লন্ডন নেওয়ার পথে দুবাই ট্রানজিটের প্রস্তাব

তরুণ উদ্ভাবকের রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ পেলেন ড. মুহাম্মদ ইউনূস

বন্যা পরিস্থিতির জেরে তিন বোর্ডে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনতার প্রবাসীর শুভেচ্ছা ও অভিনন্দন

সরকারি ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

ফ্রান্সে জনসমাগমপূর্ণ স্থানে ধূমপান নিষিদ্ধ কার্যকর

গোপালগঞ্জে কারফিউ অব্যাহত