সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সব হাসপাতালের জন্য জরুরি নির্দেশ জারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ণ

Spread the love

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালের জন্য ১০টি জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়ে বলা হয়েছে, এই সময়ে প্রতিটি সিটি কর্পোরেশনে ৬টি এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম গঠন করতে হবে। প্রতিটি হাসপাতাল ও সিভিল সার্জন অফিসে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখার পাশাপাশি অ্যাম্বুল্যান্স ও জরুরি বিভাগে অতিরিক্ত জনবল প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোর ক্ষেত্রেও সার্বক্ষণিক চিকিৎসক ও জরুরি বিভাগ খোলা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। জনস্বার্থে প্রতিষ্ঠান প্রধানদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে এবং জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে চিকিৎসা সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ