সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৫ ৭:৩৬ পূর্বাহ্ণ

Spread the love

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার গভীর রাতে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান জানান, সোমবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। আগুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে তদন্ত শুরু করেছে পুলিশ।

ইন্দোনেশিয়ার টেলিভিশন চ্যানেল মেট্রো টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, আগুনের লেলিহান শিখায় পুরো বৃদ্ধনিবাস ভবনটি জ্বলতে থাকে এবং ভেতরে থাকা বাসিন্দারা সাহায্যের জন্য আকুতি জানান।

মানাদো ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জিমি রতিনসুলু জানান, নিহত ও আহতদের বেশিরভাগই বয়সজনিত কারণে শারীরিকভাবে দুর্বল ছিলেন। আগুন লাগার পর তারা ভবনের ভেতরে আটকা পড়ে পড়েন, যার ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়।

সূত্র : রয়টার্স

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাজিলের বিদায়, চোখ এখন আর্জেন্টিনায়

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লা-৪ আসন: হাসানাত আব্দুল্লাহ, মঞ্জুরুল আহসানের পাল্টাপাল্টি আপিল

প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৪ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

আসছে পরীমণির ‘রঙিলা কিতাব’

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ডিবি হেফাজতে

জামায়াতের প্রতিনিধিদল আজ বৈঠকে বসছে প্রধান উপদেষ্টার সঙ্গে

ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৫৮

শ্রমিকদের বেতন ৭ দিন ও বোনাস ১২ মার্চের মধ্যে দেওয়ার নির্দেশ