সোমবার , ১১ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১১, ২০২৬ ৫:৪৫ পূর্বাহ্ণ

Spread the love

মায়ের গর্ভে থাকা শিশুর লিঙ্গ শনাক্তকরণ এবং পরিচয় প্রকাশ করা যাবে না বলে ঐতিহাসিক রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি আজ সোমবার (১১ মে) প্রকাশিত হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন। রায়ে আদালত স্পষ্ট করেছেন যে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য তৈরি করে এবং এটি কন্যাশিশু হত্যার প্রবণতা ও সামাজিক ভারসাম্যহীনতার অন্যতম কারণ। ২০২০ সালে অ্যাডভোকেট ইশরাত হাসানের দায়ের করা এক জনস্বার্থ রিটের চূড়ান্ত শুনানি শেষে এই যুগান্তকারী রায় এলো।

আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনা হাইকোর্ট তাঁর পর্যবেক্ষণে বলেন, ভ্রূণের লিঙ্গ পরিচয় প্রকাশ করা বাংলাদেশের সংবিধানের ১৮, ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদের পরিপন্থি, যা মানুষের জীবনের অধিকার ও সমতার নিশ্চয়তা দেয়। আদালত স্বাস্থ্য অধিদপ্তরকে আগামী ৬ মাসের মধ্যে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ দিয়েছেন, যাতে নিবন্ধিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টগুলো তদারকি করা যায়। আদালত এই নির্দেশনাকে ‘Continuous Mandamus’ হিসেবে ঘোষণা করেছেন, যার অর্থ হলো—ভবিষ্যতে এই নির্দেশনার বাস্তবায়ন আদালত নিজেই নিয়মিত তদারকি করবেন।

সর্বশেষ - অপরাধ