বুধবার , ৪ জুন ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বর্তমান সংস্কার কি এনসিপিকে ক্ষমতায় আনার জন্য?

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৪, ২০২৫ ৬:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, “নির্বাচনের ডেট দিয়ে দিন সবকিছু লাইনের মধ্যে চলে আসবে।” তিনি আরও বলেন, নির্বাচনই সব সমাধান হয়তো না, তবে জনগণকে ক্ষমতায়নের জন্যই নির্বাচন, এটিই সবচেয়ে বড় সংস্কার।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে গণঅধিকার পরিষদের এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ তোলেন।

আন্দালিব রহমান পার্থ বর্তমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে বলেন, “এখন যে সংস্কার চলছে, সেটা কীসের সংস্কার? এনসিপিকে ক্ষমতায় আনার জন্য সংস্কার কি না?”

তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেন, “ইউনূস সাহেব, পলিটিকস আর ইকোনমিকস এক নয়। পলিটিকসে দুই আর দুইয়ে ২২ হয়, ইকোনমিকসে দুই আর দুইয়ে ৪ হয়।” পার্থ অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদে কোনো রাজনীতিবিদ নেই এবং মানুষ উপদেষ্টাদের চেনে না। তিনি প্রধান উপদেষ্টাকে ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে তার প্রথম ওয়াদা রাখার আহ্বান জানান।

পার্থ আরও বলেন, “বর্তমানে যেহেতু সংসদ নেই, আপনার ক্ষমতার উৎস আমরা রাজনীতিবিদরা, সুশীল সমাজ, ব্যবসায়ীরা।” তিনি সরকারের প্রতি প্রশ্ন রাখেন, “আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন, সাধারণ মানুষের কী সংস্কারের একটা প্রস্তাব আসছে?” তিনি উল্লেখ করেন, বাংলাদেশে ২ লাখ মানুষ চাকরি হারিয়েছে, ব্যবসায়ীরা এনবিআর এবং বিভিন্ন সংস্কারের কারণে ‘হাহাকার’ করছে, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কথা বলার কোনো জায়গা নেই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘দুর্নীতিবাজদের কোনো প্রশ্রয় দেব না’: রাজশাহীতে জামায়াত আমির

সংবাদ সম্মেলন ডাকল ইসলামী আন্দোলন

র‍্যাব-ডাকাত ধাওয়া-পাল্টা ধাওয়া: জনতার ভুল বোঝাবুঝিতে র‍্যাব সদস্যরা গণপিটুনির শিকার

সিলেটে চোরাকারবারী ধাওয়ার সময় নৌকাডুবিতে নিহত বিজিবি সদস্যের লাশ উদ্ধার

চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ আগুন

৫৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, আলোচনায় হামজা-শমিত

ভূমিকম্পে রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে ৬ জনের মৃত্যু, শতাধিক আহত