বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আগামী শুক্রবার (১৮ জুলাই) ঢাকাসহ দেশের সকল জেলা ও মহানগরে বিশেষ দোয়া এবং মৌন মিছিলের আয়োজন করেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিস্তারিত জানান।
তিনি দেশের সর্বস্তরের জনগণ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে এই দোয়া অনুষ্ঠান ও মৌন মিছিলে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।



















