মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুত পুলিশ: আইজিপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৫ ৯:৪৯ পূর্বাহ্ণ

Spread the love

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন করতে বাংলাদেশ পুলিশ সম্পূর্ণ প্রস্তুত। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইজিপি জানান, জুলাই-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। নির্বাচনের আগে এই পর্যায়ে এসে পুলিশের সক্ষমতা নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ছোটখাটো ইস্যুতে সড়ক ও মহাসড়ক অবরোধের প্রবণতার বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, শৃঙ্খলা নিশ্চিত না হলে নির্বাচন কমিশনকে কার্যকর সহায়তা দেওয়া কঠিন হবে।

এসময় ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিকে সংক্ষিপ্ত বিচার ক্ষমতা দেওয়াসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহারে ইসির সিদ্ধান্তকে সময়োপযোগী উল্লেখ করে প্রশংসা করেন আইজিপি। পাশাপাশি মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বদলি সংক্রান্ত নির্দেশনায় আরও স্পষ্টতা চাওয়া হয়।

আইজিপি বাহারুল আলম বলেন, পুলিশের সর্বশক্তি প্রয়োগ করে নির্বাচনকে সফল ও শান্তিপূর্ণ করা হবে এবং এ বিষয়ে দেশবাসী ও নির্বাচন কমিশন পূর্ণ আস্থা রাখতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

ভেনেজুয়েলার নৌযানে দ্বিতীয় দফায় মার্কিন হামলার অনুমোদন

উপদেষ্টা পরিষদের সভায় ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত তিতাস কমিউটার দুই ভাগ

৯৫ হাজার ভোটের ব্যবধানে জিতলেন মির্জা ফখরুল

যে হোটেলে গুলিবিদ্ধ হয়েছিলেন রিগ্যান, সেখানেই ট্রাম্পের ওপর হামলা

৫ বছরে ৪ কোটি নারী পাবেন ‘ফ্যামিলি কার্ড’: প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সানা তাকাইচি

নিজ স্বার্থে হাদি ভাইকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: কাদের