বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

লন্ডনের হিথ্রোতে তারেক রহমান, দেশে ফেরার প্রস্তুতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ

Spread the love

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে লন্ডনের বাসা থেকে বের হয়ে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আবেগ বিরাজ করছে। দলটির নেতারা এটিকে বিএনপির রাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন।

দেশে পৌঁছে তিনি প্রথমে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর পূর্বাচল সংলগ্ন ৩০০ ফিট সড়কে আয়োজিত সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন।

সংবর্ধনা ঘিরে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গুম ও খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের আবেগঘন মতবিনিময়

পাকিস্তান-সৌদি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, ভারতের প্রতিক্রিয়া

ট্রাম্প হোয়াইট হাউসের নতুন বলরুম প্রকল্পে নতুন স্থপতি নিয়োগ

সুনামগঞ্জে বিএসএফের গুলিতে নিহত ১

২০ জানুয়ারি থেকে ভোটারযোগ্যদের তথ্য সংগ্রহ করবে ইসি

‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছে ছাত্রদল’

জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎমন্ত্রীর আকস্মিক পাম্প পরিদর্শন ,দিলেন যে নির্দেশনা

চাল বাজার স্থিতিশীল রাখতে আমদানি চলবে: খাদ্য উপদেষ্টা

সিদ্ধান্ত পরিবর্তন—ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন ভোটাররা

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী