শুক্রবার , ১৫ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাজারে মুরগির দাম কমলেও চড়া ডিম ও মাছের দর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৫, ২০২৬ ৬:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গ্রীষ্মকালীন সবজির দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে, তবে রান্নার অন্যতম অনুষঙ্গ পেঁয়াজ ও কাঁচামরিচের দাম কিছুটা বেড়েছে। ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ১০ টাকা কমলেও সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এক ডজন লাল ডিমের দাম ২৫-৩০ টাকা বেড়ে ১৫০ থেকে ১৫৫ টাকায় ঠেকেছে।

সবজি ও মসলার বাজার: বাজারে বেশিরভাগ গ্রীষ্মকালীন সবজি আগের চড়া দামেই বিক্রি হচ্ছে। করলা ৭০-৮০ টাকা, বেগুন ৮০-১৪০ টাকা এবং সজিনা ১৮০-২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম কেজিতে ২০ টাকা বেড়ে ১০০-১৪০ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া আলুর দাম ২৫ টাকা হলেও দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৪০-৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। লেবুর হালি মানভেদে ১০ থেকে ৩০ টাকা।

মাছ ও মাংসের দাম: মাছের বাজারে রুই ও ইলিশের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। ৫০০-৭০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ২০০০-২২০০ টাকা এবং রুই মাছ আকারভেদে ৪০০-৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারে ব্রয়লার মুরগি ১৭০ টাকা ও সোনালি কক ৩২০ টাকায় নামলেও গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে অপরিবর্তিত রয়েছে।

ডিম ও অন্যান্য নিত্যপণ্য: ডিমের বাজারে অস্থিরতা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। এক ডজন লাল ডিম এখন ১৫০-১৫৫ টাকা, যা গত সপ্তাহেও ১২০-১৩০ টাকার মধ্যে ছিল। হাঁসের ডিমের ডজন ২০০ টাকা এবং দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় শাক-সবজির মধ্যে লাল শাক ১৫ টাকা আঁটি এবং পালং শাক ২০ টাকা (প্রতি আঁটি) দরে বিক্রি হতে দেখা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বেতনের ১০% সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন প্রধানমন্ত্রীর : স্বাস্থ্যমন্ত্রী

জামায়াত আমির ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বীর সেনাপতি: নাহিদ

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের রাজ্যসভায় শোকপ্রস্তাব

যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৫৮ বাংলাদেশি নাগরিক

মাদুরোকে আটক ও যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে যা জানা গেল

অন্তরবর্তীকালীন সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন – রাষ্ট্রপতি

মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ড: ডিএমপি’র দাবি, চোরাই তারের ব্যবসা নিয়েই খুন

রাষ্ট্রপতির ভাষণ: পুলিশ সংস্কার ও আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন রোডম্যাপ