বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নতুন কর্মসূচি ঘোষণা করলো সাত কলেজের শিক্ষার্থীরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ

Spread the love

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না হলে টানা অবস্থান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আগামী শনিবার (৬ ডিসেম্বর) পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছেন তারা। অধ্যাদেশ জারি না হলে রবিবার (৭ ডিসেম্বর) থেকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান শুরু হবে।

বুধবার ঢাকা কলেজের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া থমকে আছে। নতুন অধ্যাদেশ না থাকায় জটিলতা বাড়ছে। “যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ জারি হবে না, আন্দোলন চলবে,” তিনি জানান।

এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। একপর্যায়ে মিরপুর সড়ক অবরোধ করে অবস্থান নেন। দুই ঘণ্টা অবস্থানের পর নতুন কর্মসূচি ঘোষণা করে তারা সরে যান।

সরকার ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলসহ রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানানো হয় ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের ওপর ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প: সমঝোতার জন্য তেহরানকে শেষ বার্তা

যুদ্ধবিরতির পরও গাজায় খাদ্য সংকট ‘বিপর্যয়কর’ অবস্থায় : ডব্লিউএইচও

ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা, স্বামী ও ছেলে গুরুতর আহত

অর্থনীতি এখনো চাপে, সুদহার বাজারভিত্তিক করার পরামর্শ আইএমএফের

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো অসম্ভব: আরাগচি

রফতানিতে শুল্ক ছাড়, মিত্রদের জন্য মার্কিন উপহার

সুষ্ঠু ভোট হলেও গণনায় অনিয়মের অভিযোগ নাহিদ ইসলামের

বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রধান উপদেষ্টার প্রেস উইং

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার