রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য দিল মেডিকেল বোর্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড।

রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে পুনরায় করা সিটি স্ক্যানে হাদির মস্তিষ্কের ফোলা আরও বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতির ইঙ্গিত দেয়। পাশাপাশি ব্রেন স্টেমে আঘাত ও অতিরিক্ত ব্রেন সুয়েলিংয়ের কারণে রোগীর রক্তচাপে অস্বাভাবিক ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। আজ তার হার্টবিটও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ছিল। রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট অব্যাহত রয়েছে।

মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির সামগ্রিক শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। তবে সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে তার জন্য সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রয়োজনে দেশের বাইরে উন্নত চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিকেল বোর্ড সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।

হাদির শারীরিক অবস্থা উদ্বেগজনক হলেও কিছু ইতিবাচক দিকের কথাও উল্লেখ করেছে মেডিকেল বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, তার ফুসফুসের কার্যকারিতা এবং মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। এ ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো উন্নতি বা অবনতি লক্ষ্য করা যায়নি। চেস্ট ড্রেইন টিউবও সচল রয়েছে।

এছাড়া রোগীর কিডনির কার্যক্ষমতা আপাতত বজায় রয়েছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা আগের তুলনায় কমেছে। তবে ব্রেন ইনজুরির কারণে শরীরের কিছু হরমোনগত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, যার প্রভাব পড়ছে প্রতি ঘণ্টায় ইউরিন উৎপাদনে। এ কারণে এসিড-বেস ব্যালেন্স, ফ্লুইড ও ইলেক্ট্রোলাইট অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসা করা হচ্ছে।

মেডিকেল বোর্ড আরও জানায়, হাদির রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ভারসাম্যহীনতা বর্তমানে অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি তার ব্লাড সুগারও নিবিড়ভাবে মনিটর করা হচ্ছে। এমন সংকটাপন্ন অবস্থায় ব্লাড সুগারের ওঠানামা একটি পরিচিত ক্লিনিক্যাল চ্যালেঞ্জ, যা চিকিৎসকরা সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণে রাখছেন।

এদিকে, মেডিকেল বোর্ড অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কোনো ধরনের অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধও জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পশ্চিম তীরে উদ্ধার অভিযানের সময় ইসরায়েলি হেলিকপ্টার বিধ্বস্ত

বাংলাদেশকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান সরবরাহে আগ্রহী পাকিস্তান

নির্বাচনী নিরাপত্তায় ইতিহাসের শ্রেষ্ঠ প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী

নির্বাচনে জিতলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বিএনপির

লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম, যা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ দিচ্ছে পাকিস্তান

ছাত্র আন্দোলনে জামায়াতের সম্পৃক্ততা ছিল না: নুর

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর বাহরাইনে উচ্চমাত্রার সতর্কতা

হানিমুনে কেন মালয়েশিয়া জানালেন উর্বী