বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ

Spread the love

জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে আগামী শনিবার (৪ জুলাই) একটি বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি’র যৌথ উদ্যোগে এই ভাবগম্ভীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী শনিবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) এই স্মরণসভাটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের মিলনমেলা

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে উপস্থিত থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। এই বিশেষ স্মরণসভায় জুলাই গণ-আন্দোলনে দেশজুড়ে শহিদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে সরাসরি অংশ নেওয়া বীর যোদ্ধারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে শহীদ পরিবারের স্মৃতিচারণ ও তাঁদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ - অপরাধ