রবিবার , ২৬ এপ্রিল ২০২৬ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তিন মেগা প্রকল্পের দুর্নীতির তদন্ত চলছে: সেতুমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ

Spread the love

পদ্মা সেতু, কর্ণফুলী টানেল এবং ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে—বিগত সরকারের এই তিনটি মেগা প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির তদন্ত চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নে তিনি জানান, আওয়ামী সরকারের গত ১৬ বছরে গৃহীত এই প্রকল্পগুলোতে কয়েক দফায় অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি করা হয়েছিল। বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই প্রকল্পভিত্তিক অনিয়মগুলোর তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

সেতুমন্ত্রী সংসদকে জানান, পদ্মা সেতু প্রকল্পের প্রাথমিক ব্যয় ১০,১৬১ কোটি টাকা থাকলেও চার দফায় বরাদ্দ বাড়ানো হয়েছে। একইভাবে কর্ণফুলী টানেলের ব্যয় ৮,৪৪৬ কোটি টাকা থেকে দুই দফায় এবং ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ১৬,৯০১ কোটি টাকা থেকে এক দফায় ব্যয় বৃদ্ধি করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে মন্ত্রী স্পষ্ট করেন যে, জনগণের অর্থের অপচয় ও দুর্নীতির প্রকৃত চিত্র বের করে আনতে সরকার বদ্ধপরিকর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

শুরু হলো ঈদযাত্রার বিশেষ ট্রেন সেবা

পোশাক নিয়ে সমালোচনার জবাব দিলেন ঢাকার মডেল জেসিয়া

দেশকে গড়তে হলে পারস্পরিক আস্থার পরিবেশ জরুরি; প্রধান উপদেষ্টা

জানাজায় যাওয়ার পথে পাকিস্তানে ট্রাক উল্টে নিহত ১৪

তরুণদের ঐক্যেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ

ফার্মগেট–রাজাবাজারে তিন ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ কর্মী আটক

মাজার জিয়ারতের মাধ্যমে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু