বুধবার , ৭ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, ২৩ নাবিক উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৭, ২০২৬ ৯:১২ পূর্বাহ্ণ

Spread the love

রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলে ইউক্রেনের ড্রোন হামলায় লাইবেরিয়ার পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। জাহাজটিতে থাকা ২৩ নাবিকই ভারতীয় এবং তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নৌড্রোন দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়। হামলার পর কৃষ্ণসাগরের পানিতে অপরিশোধিত তেল জ্বলতে দেখা যায়। আগুনের তীব্রতার কারণে দমকলকর্মীরা এখনো তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি। আগুনের প্রকোপ কমে এলে আবারও অগ্নিনির্বাপণের চেষ্টা করা হবে।

ঘটনাটি ঘটেছে রাশিয়ার জনপ্রিয় পর্যটন শহর সোচির কাছে। প্রায় পাঁচ লাখ মানুষের এই শহরের উপকূল এলাকায় হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে সমুদ্রের ওপর উজ্জ্বল কমলা রঙের আগুন এবং আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

সোচির মেয়র জানিয়েছেন, পরিস্থিতির কারণে উপকূল ও সৈকতে মানুষের প্রবেশ সীমিত করা হচ্ছে।

আগের দিন আরেক জাহাজে আগুন

এর আগের দিন রোমানিয়ার উপকূলের কাছে আরেকটি জাহাজে আগুন ধরে সেটি ডুবে যায়। ওই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন একজন ভারতীয় নাবিক।

রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে ওই জাহাজে হামলার জন্য দায়ী করেছে। ইউক্রেনের দাবি, রাশিয়ার ড্রোন হামলাতেই জাহাজটিতে আগুন লাগে।

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে কৃষ্ণসাগর এলাকায় বাণিজ্যিক জাহাজ ও বন্দর অবকাঠামোকে ঘিরে হামলার ঘটনা বেড়েছে। সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রোমানিয়ার উপকূলের কাছেও হামলার ঘটনা ঘটেছে।

পাল্টাপাল্টি হামলা বাড়ছে

ইউক্রেন বলছে, তাদের শহর ও অবকাঠামোর ওপর রাশিয়ার ধারাবাহিক হামলার জবাব হিসেবেই রুশ তেল অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষই হামলা আরও জোরদারের ঘোষণা দিয়েছে।

রাশিয়াও ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনা ও যোগাযোগ অবকাঠামোতে হামলা বাড়িয়েছে। কিয়েভের গুরুত্বপূর্ণ সেতুগুলোতে হামলার পাশাপাশি দিনের বেলাতেও রাজধানীর বিভিন্ন এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটছে।

এসব হামলার কারণে কিয়েভসহ বিভিন্ন শহরে যান চলাচল ও স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।

এর আগে দক্ষিণ রাশিয়ার একটি তেল স্থাপনায় ইউক্রেনের হামলার পর সমুদ্রের পানিতে তেলের আস্তরণ ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। ওই সময় উপকূলের কিছু অংশ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং পরিবেশগত ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রংপুরে শিক্ষকসহ পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা: পুলিশ

ভুটান-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগে নতুন দ্বার

মেজর মোজাফফরের বিচার জেনারেল কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গত ২৪ ঘণ্টায় ৩ জনের করোনা শনাক্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে ইসির বৈঠক শুরু

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার শঙ্কা

হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফেরাতে ‘যোগাযোগ চলছে’

অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’

রমনার বটমূলে ছায়ানটের প্রভাতী আবাহন: ‘চিত্ত যেথা ভয়শূন্য’

দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস