বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শিক্ষার্থীদের স্বার্থে কর্মবিরতি সাময়িক স্থগিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ৩:৪৯ পূর্বাহ্ণ

Spread the love

শিক্ষার্থীদের স্বার্থে চলমান কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ষিক পরীক্ষা যাতে বিঘ্নিত না হয়—সেই বিবেচনায় বুধবার (৩ ডিসেম্বর) থেকে শিক্ষকরা আবার পরীক্ষায় অংশ নিচ্ছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি ও মানসিক চাপের বিষয়টি গুরুত্ব দিয়ে দায়িত্ববোধ থেকেই শিক্ষকরা শ্রেণিকক্ষ ও পরীক্ষা কার্যক্রমে ফেরার সিদ্ধান্ত নেন। একইসঙ্গে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সংগঠনটি জানায়, চার দফা দাবিতে সোমবার (১ ডিসেম্বর) থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়েছিল, যার ফলে গত দুই দিন দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ।
২. শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।
৩. সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী টাইমস্কেল ও সিলেকশন গ্রেড প্রদান।
৪. ২০১৫ সালের আগের মতো ইনক্রিমেন্টসহ বর্ধিত বেতন সুবিধা পুনর্বহাল করে গেজেট প্রকাশ।

তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নেবে এবং ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

নবনির্বাচিত নিউইয়র্ক মেয়র জোহরান মামদানিকে অভিনন্দন জানালেন ট্রাম্প

সাবেক মন্ত্রী দীপু মনির এক মামলায় জামিন

এবি পার্টি ঘোষণা করছে ১০০ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে রেড নোটিশ চেয়ে দুদকের আবেদন

ঈদযাত্রার মুখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর ওপর ৪৩টি হামলার দাবি হিজবুল্লাহর

রুট ও ব্রুক রেকর্ড ভাঙলেন ৪০ বছর আগের

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

এনসিপি কর্মীদের ওপর হামলার অভিযোগ; বিএনপিকে হুঁশিয়ারি সারজিসের