বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে, চার শিশুসহ আট জন নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৪ ৪:৫৪ পূর্বাহ্ণ

Spread the love

পিরোজপুর সদর উপজেলায় কদমতলায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে , চার শিশুসহ ৮ জন নিহত । গতকাল বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সদর উপজেলার নাজিরপুর সড়কের নুরানি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও চারটি শিশু রয়েছে।

এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন শেরপুরের খোলআচার পাড়ার মোতালেব (৪৫), তাঁর স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২) এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তাঁর স্ত্রী আমেনা বেগম (২৯), ছেলে শাহাদাৎ (১০) ও আবদুল্লাহ (৩)।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গতকাল রাত তিনটার দিকে গাড়িটির ভেতর থেকে আটজনের মরদেহ উদ্ধার করেছে। পরে তাঁদের মরদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়।

শাওন মৃধার স্বজন মুরাদ বলেন, প্রাইভেট কারটি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে পিরোজপুরের নাজিরপুর হয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল।

এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান জানান, নিহত ব্যক্তিদের মধ্যে মোতালেব নামের একজনের সঙ্গে পাওয়া পরিচয়পত্র থেকে প্রাথমিকভাবে তাঁর পরিচয় জানা গেছে। তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ক্ষতিপূরণ দিয়ে জাবি ছাড়লো ২৮ বাস

মার্কিন গণমাধ্যমে ক্ষোভ ট্রাম্পের, নিউইয়র্ক টাইমসকে ‘রাষ্ট্রদ্রোহী’ আখ্যা

ডাকসু নির্বাচনে ফরম তুলতে ছাত্রদল নেত্রীকে বাধার অভিযোগ

হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলা: তদন্তে সিক্রেট সার্ভিস

আমাদের দায়িত্ব দেন: সারজিস আলম

এনসিপি ড. ইউনূসের দল, বললেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান

আইনের শাসন নিশ্চিত করুন, ইসি পাশে থাকবে : মাঠ প্রশাসনকে সিইসি

যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী

ভিসা বন্ড আরোপ দুঃখজনক, তবে অস্বাভাবিক নয় : পররাষ্ট্র উপদেষ্টা

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি