গণঅভ্যুত্থান দিবস স্মরণে বিএনপি আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) এবং পরদিন বুধবার (৬ আগস্ট) দেশজুড়ে বিজয় র্যালির কর্মসূচি পালন করবে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দলটি।
বিবৃতিতে বলা হয়েছে, ৫ আগস্ট দেশের সকল থানা ও উপজেলায় এবং ৬ আগস্ট জেলা ও মহানগর পর্যায়ে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। এ ছাড়া রাজধানীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৬ আগস্ট) দুপুর ২টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ঢাকাবাসীসহ দলের নেতাকর্মীদের যথাসময়ে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরে পেতে আমাদের এই কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ ধাপ।



















