মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে ইরানের প্রেসিডেন্ট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ

Spread the love

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে তেহরান ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তেহরান ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইরান তার অধিকার ও অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরবে এবং এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দীর্ঘদিনের বিরোধ এবং হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এ সফর শুরু হলো। ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে তাঁর বক্তব্যের বরাত দিয়ে বলা হয়েছে, চাপ প্রয়োগ বা শক্তি প্রয়োগ করে কোনো স্বাধীন জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের অবস্থান তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও দেশটির প্রতিনিধিদলের সক্রিয় অংশগ্রহণের কথা রয়েছে।

এদিকে সফরের প্রস্তুতি ও কূটনৈতিক কার্যক্রম তদারক করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতোমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন। সোমবার তিনি সেখানে যান এবং জাতিসংঘে ইরানের প্রতিনিধিদলের কার্যক্রম সমন্বয়ে প্রস্তুতি নিচ্ছেন।

ইরানের প্রেসিডেন্টের নিউইয়র্ক সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং হরমুজ প্রণালির পরিস্থিতিসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু আলোচনায় গুরুত্ব পেতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি

৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি

শ্রীমঙ্গলে মসজিদে কুপিয়ে মুসল্লি হত্যা, অভিযুক্ত আটক

শিক্ষক সংকট ও জরাজীর্ণ স্কুলের প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর নিরাপত্তা, ৬ জেলায় সেনা মোতায়েন

মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭

বাংলাদেশের অব্যাহত সহানুভূতির জন্য কৃতজ্ঞ ফিলিস্তিনের রাষ্ট্রদূত

দক্ষিণ কেরানীগঞ্জে লেগুনায় অগ্নিসংযোগ, রহস্যময় দুই ব্যক্তি পলাতক

যুক্তরাষ্ট্র প্রসঙ্গে পাকিস্তানকে সতর্ক করলেন ইরানের প্রেসিডেন্ট

নির্বাচনের অর্থ বরাদ্দে কার্পণ্য নেই: অর্থ উপদেষ্টা