শনিবার , ৩১ জানুয়ারি ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শেখ হাসিনার দপ্তর ও বাসার আড়াই কোটি টাকার খাবারের বিল বাকি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২৬ ২:২৫ পূর্বাহ্ণ

Spread the love

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন ও কার্যালয়ে খাবার সরবরাহ বাবদ সরকারি প্রতিষ্ঠান ‘হোটেল অবকাশ’-এর প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা বকেয়া পড়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার বিগত সরকারের এই দেনার দায় নিতে না চাওয়ায় বকেয়া আদায় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের এই প্রতিষ্ঠানটি বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয়েও খাবার সরবরাহ করছে, যেখানে তাদের আরও প্রায় ৩৫ লাখ টাকা পাওনা রয়েছে। দীর্ঘদিনের এই বকেয়ার কারণে হোটেল অবকাশ তহবিল সংকটে ভুগছে এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও কাঁচামাল কেনায় হিমশিম খাচ্ছে। প্রতিষ্ঠানটি বকেয়া পরিশোধের জন্য কয়েক দফা চিঠি দিলেও এখনো কোনো কার্যকর সমাধান মেলেনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত