শনিবার , ২৯ মার্চ ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৯, ২০২৫ ৬:১০ পূর্বাহ্ণ

Spread the love

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মিয়ানমারে মৃতের সংখ্যা বাড়ছে। শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া ভবন থেকে একের পর এক উদ্ধার হচ্ছে মরদেহ। গুরুতর আহত অনেককে হাসপাতালে নেওয়া হলেও তাদের কেউ কেউ চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন।

শনিবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১০টায় এ প্রতিবেদন লেখার সময় মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪ জনে দাঁড়িয়েছে। আহত ১,৬৭০ জন হাসপাতালে চিকিৎসাধীন। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।

দেশটির সরকার বলছে, ক্ষয়ক্ষতির এই পরিসংখ্যান নির্দিষ্ট নয়। বিভিন্ন এলাকায় এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল দেশটির মান্দালয় শহর থেকে প্রায় ১৭.২ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। প্রথম কম্পনের ১২ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার আফটার শক হয়। ভূমিকম্পের পর রাজধানী নেপিডো, মান্দালয়, সাইগাইংসহ ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে মিয়ানমারের সামরিক সরকার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত