শনিবার , ২২ নভেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জামায়াত ১০ বছরে ফ্যাসিবাদ বিরোধী ভূমিকা রাখেনি: ফখরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২২, ২০২৫ ৮:২৮ পূর্বাহ্ণ

Spread the love

জামায়াত গত ১০ বছরে ফ্যাসিবাদবিরোধী কোনো দৃশ্যমান ভূমিকা রাখেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, গত ১৫-১৬ বছর দেশে একটি ‘দানবীয় সরকার’ শাসন করেছে, যারা নিজেদের লোক বসিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি সর্বদা ধর্মীয় মূল্যবোধকে সম্মান দিয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ঐকমত্য কমিশন যেসব ‘পিআর প্রসঙ্গ’ তুলেছে তা দেশের মানুষ বোঝে না। এতদিন বিভিন্ন অবস্থান নেওয়ার পর এখন সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সবার অধিকার নিশ্চিত হয়। ছাত্র-জনতার আনা পরিবর্তনের সুফল কাজে লাগাতে চান তারা। জুলাই সনদের বিভিন্ন বিষয়ে অনেক রাজনৈতিক দল স্বাক্ষর না করলেও সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় ঐক্য জরুরি বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত