শনিবার , ২৭ জুন ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বেইজিংয়ের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৭, ২০২৬ ২:৫৫ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি যুগান্তকারী অর্থনৈতিক করিডোর (Economic Corridor) নির্মাণের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বেইজিং। চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত ঐতিহাসিক দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। বৈঠক শেষে বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে দুই নেতার মধ্যে আঞ্চলিক কানেক্টিভিটি বা যোগাযোগব্যবস্থা নিয়ে অত্যন্ত বিস্তারিত আলোচনা হয়েছে। এই প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বহুগুণ বাড়ানো, দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বাণিজ্য ও ট্রানজেকশন বৃদ্ধি করা এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন বা বহুমুখী পরিবহন ব্যবস্থাকে আরও গতিশীল ও উন্নত করা।

চট্টগ্রাম ও মোংলা বন্দরের আধুনিকায়নে কাজ করবে চীন

আঞ্চলিক বাণিজ্যের প্রসারে বাংলাদেশের প্রধান দুই সমুদ্রবন্দর আধুনিকায়নে বেইজিং গভীর আগ্রহ প্রকাশ করেছে। মাহদী আমিন জানান, চীন বিশেষ করে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে, যাতে এটিকে শুধু বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র অঞ্চলের একটি শক্তিশালী ‘রিজিওনাল হাব’ হিসেবে গড়ে তোলা যায়। এর পাশাপাশি দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা পোর্টকে আরও বেশি প্রোগ্রেসিভ, আপগ্রেডেড ও সার্ভিস ওরিয়েন্টেড (সেবামুখী) করার জন্য চীন বিনিয়োগ ও কাজ করার আগ্রহ দেখিয়েছে, যা নিয়ে দুই দেশের শীর্ষ বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। এছাড়া, দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বা ‘পিপল টু পিপল কানেক্ট’ জোরদার করতে সংস্কৃতি, মিডিয়া, টেকনোলজি, সামগ্রিকভাবে নলেজ ট্রান্সফার এবং কর্মসংস্থান সৃষ্টি (এমপ্লয়মেন্ট জেনারেশন) নিয়ে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

ম্যান্ডারিন ভাষা শিক্ষা ও রোবোটিক সার্জারিতে সহযোগিতা

শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নে বড় ধরনের সহযোগিতার হাত বাড়িয়েছে চীন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইতোমধ্যে তৃতীয় ভাষা হিসেবে চীনের ‘ম্যান্ডারিন’ ভাষাকে অগ্রাধিকার (প্রায়োরিটাইজ) দেওয়া হচ্ছে, পাশাপাশি টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশনকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এই দুই ক্ষেত্রেই চীন তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশকে শিক্ষক ও অবকাঠামোগত (ইনফ্রাস্ট্রাকচারাল) সুবিধা দিয়ে পূর্ণ সহযোগিতা করবে। স্বাস্থ্য খাতের বিষয়ে মুখপাত্র বলেন, বাংলাদেশে কীভাবে আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা যায়, বিশেষ করে বিভিন্ন ধরনের রোবোটিক সার্জারি প্রযুক্তি এবং হাসপাতাল প্রতিষ্ঠাসহ চিকিৎসাসেবার আধুনিকায়নে চীন আগ্রহ প্রকাশ করেছে। একই সাথে বাংলাদেশিদের জন্য ভিসা প্রসেসিং বা ভিসা প্রক্রিয়া সহজীকরণে চীন সরকার বড় ধরনের সহায়তা করবে, যাতে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশিরা সহজেই চীনে যাতায়াত করতে পারেন।

রোহিঙ্গা সংকটে মধ্যস্থতা ও প্রথমবারের মতো প্রতিরক্ষা চুক্তি

রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের পাশে থাকার বিষয়ে চীন পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশের পক্ষ থেকে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের স্পষ্ট অবস্থান তুলে ধরা হলে চীন জানায়, এই সংকট নিরসনে মিয়ানমারের সঙ্গে যেকোনো ধরনের সংলাপের প্রয়োজন হলে বেইজিং মধ্যস্থতা ও ফ্যাসিলেটেট করতে সম্পূর্ণ ইচ্ছুক। এদিকে, এই সফরের সবচেয়ে বড় কৌশলগত অর্জন হিসেবে দুই দেশের মধ্যে প্রথমবারের মতো পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ে একটি বিশেষ সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। এর ফলে সামনের দিনগুলোতে দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ প্রতিনিধিদের মধ্যে নিয়মিত ভিত্তিতে দ্বিপক্ষীয় ডায়লগ বা সংলাপ শুরু হবে, যা নিয়ে বর্তমানে বিস্তারিত ওয়ার্কআউট করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন রাষ্ট্র গঠনে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়: আসিফ নজরুল

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসার পটুয়াখালী থেকে গ্রেফতার

চট্টগ্রামে গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়ানোর কথা জানালেন ট্রাম্প

হরমুজ প্রণালির বিকল্প খুঁজতে আমিরাতের পূর্ব উপকূলে নতুন বন্দর গড়ছে ডিপি ওয়ার্ল্ড

ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে: নিখোঁজ বহু যাত্রী

খামেনির শেষ বিদায়ের মাঝেই ইরানে যুক্তরাষ্ট্রের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা

২০২৬ ফিফা বিশ্বকাপ: চূড়ান্ত হলো ৪৮ দল

হাইকোর্ট এলাকায় পুলিশের লাঠিচার্জে আহত ৭ জন ঢামেকে