বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বে অবহেলার কারণে ৫ নিরাপত্তা প্রহরী বরখাস্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ

Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার ৫ নিরাপত্তা প্রহরীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দায়িত্বে অবহেলার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরখাস্তকৃত প্রহরীরা হলেন মো. শাহ আলম (আইইআর), মো. সেলিম (আইইআর), মো. সংগ্রাম হোসেন (চারুকলা অনুষদের গেট), মো. সফিকুল ইসলাম (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদ) এবং মো. আলী আহমেদ (কার্জন হলের পিছনের গেট)।

প্রক্টরিয়াল সিকিউরিটি মোবাইল টিমের পরিদর্শনে দেখা যায়, ১১ নভেম্বর রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে তাদের কর্মস্থলে নিরাপত্তা প্রহরার দায়িত্ব যথাযথভাবে পালন হয়নি।

সর্বশেষ - অপরাধ