রবিবার , ১৬ নভেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নতুন কুঁড়ির শিশুশিল্পীরা দেশ জয় করবে: উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৫ ৩:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, নতুন কুঁড়ির শিশুশিল্পীরা পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে ভবিষ্যতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতি অর্জন করবে। শনিবার দুপুরে ঢাকার রামপুরায় বিটিভি অডিটোরিয়ামে ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে শিশু-কিশোরদের সংস্কৃতিচর্চা চালিয়ে যাওয়ার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও প্রতিভা বিকশিত করতে হবে। তিনি অভিভাবক ও শিক্ষকদের অবদানকে শিশুশিল্পীদের সাফল্যের মূল ভিত্তি বলে উল্লেখ করেন।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শহিদদের স্বপ্নের পথেই নতুন কুঁড়ির আয়োজন করা হয়েছে। ২০ বছর পর প্রতিযোগিতা ফিরিয়ে আনার পেছনের দীর্ঘ প্রক্রিয়া ও প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি।

বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম জানান, মাত্র দেড় মাসে প্রতিযোগিতা সম্পন্ন করা সম্ভব হয়েছে উপদেষ্টার প্রত্যক্ষ নির্দেশনায়। তিনি আরও বলেন, সব শাখার সেরা দশজন সরাসরি বিটিভির শিল্পী তালিকায় যুক্ত হবে, এবং তারা ‘শিশুপ্রহর’ অনুষ্ঠানে নিয়মিত অংশ নেবে।

‘নতুন কুঁড়ি ২০২৫’-এর ‘ক’ ও ‘খ’ বিভাগে বিভিন্ন বিষয়ে মোট ৭৩ জন শিশুশিল্পীকে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অধিকারীরা পেয়েছে ২ লাখ টাকা, দ্বিতীয় স্থান ১ লাখ, তৃতীয় স্থান ৫০ হাজার টাকা—এর সঙ্গে ট্রফি ও সনদ।

উল্লেখ্য, ‘ক’ বিভাগের চ্যাম্পিয়ন প্রিয়সী চক্রবর্তী এবং ‘খ’ বিভাগের চ্যাম্পিয়ন শুভমিতা তালুকদার ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টার কাছ থেকে ৩ লাখ টাকার চেক ও ট্রফি গ্রহণ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভারতকে কঠোর হুঁশিয়ারি পাক সেনাপ্রধান আসিম মুনিরের

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একে একে চলে গেলেন পাঁচজনই

ক্ষমতালিপ্সুদের বাংলার মাটিতে স্থান নেই : সৈয়দ রেজাউল করিম

নিউইয়র্কে কুমোকে ভোট দেওয়ার আহ্বান ট্রাম্পের

রেনু হত্যা মামলার রায়: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৪

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৯১২ জন

দলীয় চাপে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: পাইলট তৌকির ইসলামসহ ১৯ জনের প্রাণহানি

হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

ইরানে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, শিগগিরই ইন্টারনেট চালুর আশ্বাস