রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ

Spread the love

ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে এস আলম গ্রুপের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে রাজধানীর দিলকুশায় মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম
রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দ্রুত অপসারণমেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের আহ্বান জানান।

সমাবেশে ব্যবসায়ী শাহিন আহমেদ খান, মোতাসিম বিল্লাহ, দেলোয়ার হোসেন, ইমাম হোসাইন, অ্যাডভোকেট ওয়লিউল্লাহ, হাফিজুর রহমান ও ডিএম শওকত আলী বক্তব্য দেন।
এছাড়া সচেতন পেশাজীবী গ্রুপ, ইসলামী ব্যাংক সিবিএ এবং সচেতন ব্যাংকার সমাজও একই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেয়।

বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে ৭ হাজার ২২৪ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে, যার মধ্যে ৪ হাজার ৫০০ জনই পটিয়া উপজেলার। এতে দেশের অন্যান্য জেলার প্রার্থীরা বঞ্চিত হয়েছেন এবং ব্যাংকের সেবার মান নষ্ট হয়েছে

তাদের অভিযোগ, এসব নিয়োগপ্রাপ্তদের অনেকেই দক্ষতা ও পেশাদারিত্বে অযোগ্য, গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন, এমনকি স্থানীয় উপভাষায় যোগাযোগ করেন, যা সার্বজনীন ব্যাংক সেবায় প্রতিবন্ধকতা তৈরি করছে।

গ্রাহক ফোরামের নেতারা বলেন, ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ যদি দ্রুত অযোগ্য নিয়োগ বাতিল না করে, তবে গ্রাহকরা ব্যাংক বর্জনের আহ্বান দিতে বাধ্য হবে।

উল্লেখ্য, অবৈধ নিয়োগপ্রাপ্তদের যোগ্যতা যাচাইয়ে ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ মাধ্যমে মূল্যায়ন পরীক্ষা আয়োজন করে ব্যাংক। কিন্তু ৫৩৮৫ জনের মধ্যে ৪৯৭১ জন পরীক্ষা দিতে অস্বীকার করেন। ফলে ব্যাংক কর্তৃপক্ষ তাদের ওএসডি ঘোষণা ও ৪০০ জনকে চাকরিচ্যুত করেছে

বক্তারা বলেন, দেশের আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে এই অবৈধ নিয়োগ বাতিল করে সৎ ও যোগ্য প্রার্থীদের মেধা যাচাইয়ের মাধ্যমে নিয়োগ দিতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামায়াতের শত আসন ছাড়ার প্রস্তুতি

‘আয়নাঘর’ পরিদর্শনে গণমাধ্যমকর্মীদের সুযোগ দেবে সরকার

জাওয়াদের ব্যাটিং ঝড় ও বোলারদের দাপটে বড় জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

ড. মুহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা ও অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি: সরকারের ব্যর্থতার অভিযোগ

নোবেল শান্তি পুরস্কারে আগ্রহ, নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন ট্রাম্পের

ডিসেম্বরে তফসিল, প্রবাসীদের পোস্টাল ভোট, ড্রোনে নিষেধাজ্ঞা

বিনা খরচে দেশে আসবে মালদ্বীপ প্রবাসীদের মরদেহ

ছুরিকাঘাতে হত্যা নৈশপ্রহরী