শনিবার , ২৯ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ

Spread the love

মালয়েশিয়ায় বসবাসরত ও কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কতামূলক বিশেষ পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রবাসীদের দেশটির আইন-কানুন মেনে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

হাইকমিশনের পরামর্শে বলা হয়েছে, মালয়েশিয়ার প্রচলিত আইন, কর্মস্থলের নীতিমালা, সাইবার আইন এবং ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান দেখাতে হবে। পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা গেলেও চাকরি বা কর্মস্থলসংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে।

অপরিচিত ব্যক্তি, সন্দেহজনক লিংক, ফাইল বা বার্তার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে হাইকমিশন। কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করতেও বলা হয়েছে।

যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

হাইকমিশন জানিয়েছে, সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠনসংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক কিংবা মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। একইভাবে গুজব, ভুয়া তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিয়ে মালয়েশিয়ার স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে—এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট প্রচার থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়া এবং যথাযথ যাচাই ছাড়া ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অর্থ প্রদান না করার জন্যও সতর্ক করেছে হাইকমিশন।

ব্যক্তিগত তথ্য প্রকাশ না করার পরামর্শ

প্রবাসীদের কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা কিংবা নিরাপত্তাসংক্রান্ত স্থানের ছবি ও ভিডিও ধারণ বা প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্যসহ ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করতে বলা হয়েছে।

ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ সৃষ্টি করতে পারে—এমন পোস্ট, মন্তব্য বা অনলাইন বিতর্কেও অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে হাইকমিশন।

প্রতারণামূলক চাকরি ও বিনিয়োগ থেকে সাবধান

ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন বা প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট, মন্তব্য কিংবা প্রতিক্রিয়া না দেওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে প্রতারণামূলক ও অতিরিক্ত ব্যয়বহুল নিয়োগপ্রক্রিয়া। পাশাপাশি বৈধ কাগজপত্র না থাকা শ্রমিকদের বিরুদ্ধে দেশটিতে নিয়মিত অভিযান ও আটকের ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে হাইকমিশনের এই সতর্কতামূলক পরামর্শকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত