শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ট্রাভেল এজেন্সি ও বিমান চলাচল আইন সংশোধনে কঠোর শাস্তির বিধান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৫ ৪:৩০ পূর্বাহ্ণ

Spread the love

অন্তর্বর্তী সরকার বেসামরিক বিমান চলাচল ও ট্রাভেল এজেন্সি নীতিমালা সংশোধনের দুটি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে। নতুন আইনে টিকিট বিক্রিতে প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়, অননুমোদিত লেনদেন ও কৃত্রিম সংকট সৃষ্টি—এসবকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা ও এক বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আকাশপথে যাত্রীরা বিশেষ করে অভিবাসী কর্মীরা নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। সংশোধিত আইন কার্যকর হলে ভ্রমণ সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

নতুন আইনে ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল বা স্থগিতের জন্য ১১টি কারণ যুক্ত করা হয়েছে। অবৈধ টিকিট বিক্রি, বিদেশ থেকে টিকিট কেনাবেচা, অননুমোদিত গ্রুপ বুকিং পরিবর্তন—এসবও অপরাধের তালিকায় যুক্ত হয়েছে। এ ছাড়া সরকারের হাতে ‘বেসামরিক বিমান চলাচল অর্থনৈতিক কমিশন’ গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে, যা বিমানবন্দরের ফি ও ভাড়ার হার নির্ধারণে অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করবে।

সংশোধিত বিধানে বিদেশি ও দেশি এয়ারলাইনসের জন্য জিএসএ নিয়োগ ঐচ্ছিক করা হয়েছে এবং পরিবেশবান্ধব নীতির আওতায় কার্বন নিঃসরণ কমানো ও এসএএফ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন অধ্যাদেশের মাধ্যমে বিমান খাতে আধুনিক প্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও উৎসাহিত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হংকংয়ের বিপক্ষে জয়ের প্রত্যয়: আত্মবিশ্বাসে ভরপুর হামজা চৌধুরী

২৫ দিন পর সচল ইস্টার্ন রিফাইনারি: উৎপাদন শুরু, স্বস্তিতে জ্বালানি খাত

তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি: হাইকোর্ট

তারেক রহমানের ওপর বর্বরোচিত নির্যাতনের রোমহর্ষক তথ্য

ভারত-পাকিস্তানসহ সাত যুদ্ধ থামানোর দাবি, নোবেল চান ট্রাম্প

রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের বিশেষ ছাড় দিল যুক্তরাষ্ট্র

যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়: ঈদযাত্রায় স্বস্তি, নেই যানজট

ট্রাম্পবিরোধী নীতির প্রতিবাদে শ্রমিক দিবসে আমেরিকাজুড়ে বিক্ষোভ

বিসিবিতে দুর্নীতি দমন কমিশনের অভিযান, টিকিট বিক্রিতে অনিয়ম তদন্তে তৎপরতা

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবিতে মাঠে নামার কথা ভাবছে