শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

উচ্ছেদের পর হকারদের জন্য পুনর্বাসন উদ্যোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, কেবল উচ্ছেদ করলেই হবে না, বরং হকারদের জন্য দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করতে হবে যাতে তারা স্বাচ্ছন্দ্যে তাদের জীবিকা নির্বাহ করতে পারেন। সম্প্রতি মিরপুর, মতিঝিল, গুলিস্তান ও পল্টনসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল। এখন সরকারি উদ্যোগে নিবন্ধনের মাধ্যমে হকারদের পরিচয়পত্র প্রদান এবং সুশৃঙ্খল কর্মসংস্থানের ব্যবস্থা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একই বৈঠকে রাজধানীর তীব্র যানজট নিরসনে বিশেষ করে স্কুল-কলেজ ছুটির সময়ে সৃষ্ট জটলা কমাতে বিশেষ তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি প্রস্তাব করেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করতে প্রয়োজনে স্কুলগুলোর নিজস্ব মাঠের একটি অংশ পার্কিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ডিএমপি, রাজউক এবং ঢাকার দুই সিটি করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যানজট নিরসনে এবং জনজীবন সহজ করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

সর্বশেষ - অপরাধ