রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৫৪ হাজার প্রবাসীর ভোটার হওয়ার আবেদন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৫ ২:১৮ পূর্বাহ্ণ

Spread the love

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ৫৪ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এর মধ্যে ইতোমধ্যে ৩২ হাজার ৭০৭ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

বর্তমানে ১০টি দেশের ১৭টি স্টেশন (দূতাবাস ও মিশন অফিস) থেকে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে ইসি।

ইসি সূত্রে জানা গেছে, এসব দেশ থেকে মোট ৫৩ হাজার ৯০৯টি আবেদন জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে ২৪ হাজার ৭০৫টি আবেদন অনুমোদন পেয়েছে, আর ৪ হাজার ৬৭৫টি আবেদন বাতিল হয়েছে।

দেশভিত্তিক হিসেবে সর্বাধিক আবেদন পড়েছে সংযুক্ত আরব আমিরাতে (২০,৯৩৮টি)। এরপর যুক্তরাজ্যে ১০,৮১৬টি, ইতালিতে ৭,২৫০টি, সৌদি আরবে ৪,৪৬১টি, কুয়েতে ৪,৪৫৪টি, কাতারে ৩,৪৬০টি, মালয়েশিয়ায় ১,১৯৬টি, অস্ট্রেলিয়ায় ৩৯২টি, কানাডায় ৮৮১টি, এবং জাপানে ৭১টি আবেদন

ইসি জানিয়েছে, শিগগিরই যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা, ওমান, ফ্রান্স, স্পেন, বাহারাইন ও সিঙ্গাপুরেও ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে।

ইসি সচিব আখতার আহমেদ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এ কার্যক্রম তদারকি করতে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিশন দ্রুতগতিতে কাজ করছে। এবার তাদের জন্য অনলাইন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

ইসি আশা করছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবে রূপ পাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত