বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পশ্চিমাঞ্চল রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ

Spread the love

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলওয়ের সাবেক ও বর্তমান ১৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১৮–২০১৯ অর্থবছরে পণ্য ক্রয়ে বাজারদরের চেয়ে ১৫ থেকে ৩৩ গুণ বেশি মূল্য দেখিয়ে ২ কোটি ১৮ লাখ টাকারও বেশি আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। বুধবার দুদকের উপসহকারী পরিচালক মো. রোকনুজ্জামান বাদী হয়ে রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক মহাব্যবস্থাপক (পশ্চিম) খোন্দকার শহিদুল ইসলাম ও মো. মজিবুর রহমান, সাবেক সিওএস মো. খায়রুল আলম ও মো. বেলাল হোসেন সরকারসহ আরও অনেকে।

দুদক জানায়, রেলওয়ের সিওএস দপ্তরের মাধ্যমে তালা, বালতি, ভিআইপি পর্দা, লাগেজ ফিতা, চেয়ার, ট্রলি প্রভৃতি ১৭ প্রকার পণ্য অস্বাভাবিক উচ্চমূল্যে ক্রয় করা হয়। একটি তালা কেনা হয় ৫ হাজার ৫৯০ টাকায়, যেখানে বাজারদর মাত্র ১৭৩ টাকা।

তদন্তে দেখা গেছে, কর্মকর্তারা পরস্পর যোগসাজশে দরপত্র মূল্যায়নে অনিয়ম করে প্রকৃত মূল্যের তুলনায় ৩৩ গুণ বেশি দরে পণ্য ক্রয়ের সুপারিশ করেছিলেন। রেলপথ মন্ত্রণালয়ের ত্রিমাত্রিক তদন্ত কমিটির প্রতিবেদনে দুর্নীতির বিষয়টি প্রমাণিত হয়

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত