শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘নির্বাচন পেছালে ভয়ংকর ক্ষতি হবে’— ডা. জাহিদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২২, ২০২৫ ৯:২৬ পূর্বাহ্ণ

Spread the love

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে বিতর্কের কারণে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে দেশ ভয়াবহ ক্ষতির মুখে পড়বে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ পিআর ব্যবস্থা বোঝে না। তাই এমন কোনো উদ্যোগ গ্রহণ করা উচিত নয়, যা ভোটারদের বিভ্রান্ত করবে। তার মতে, নির্বাচন বিলম্বিত হলে এর সুবিধা কেবল স্বৈরাচারী শক্তিই ভোগ করবে।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, যাদের অতীতে জনগণের আস্থা বা রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব পাওয়ার রেকর্ড নেই, তাদের অগভীর মন্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, অগণতান্ত্রিক আচরণ গণতন্ত্রকে দুর্বল করে এবং দেশকে ভয়ংকর বিপদের দিকে ঠেলে দেয়।

তিনি সবাইকে সহিষ্ণুতা ও পারস্পরিক মতামতকে সম্মান জানানোর আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্র টিকিয়ে রাখতে মত প্রকাশের পাশাপাশি ভিন্ন মত শোনার মানসিকতা থাকা জরুরি।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩ জনের ফাঁসি কার্যকর করল ইরান

নিউইয়র্কে কুমোকে ভোট দেওয়ার আহ্বান ট্রাম্পের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে: নিখোঁজ ৫০ হাজার, নিহত ৯২০

ইরানের শান্তি প্রস্তাব নিয়ে ট্রাম্পকে আরব নেতাদের অনুরোধ: ইসরায়েলের উদ্বেগ

যমুনা ত্যাগ করলেন ড. ইউনূস: সংস্কার কাজ শুরু

সরকারি ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সফলভাবে শেষ হলো হজ ফ্লাইট, হজে গিয়ে মারা গেছেন ২৪ জন

পদায়নে সততা-মেধাই মূলনীতি: ডিসিদের বার্তা প্রধানমন্ত্রীর

নির্বাচন সামনে, সাইবার নিরাপত্তা জোরদারে প্রধান উপদেষ্টার নির্দেশনা

লন্ডনের হিথ্রোতে তারেক রহমান, দেশে ফেরার প্রস্তুতি