মঙ্গলবার , ২০ মে ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেশের পাঁচটি অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে নদীবন্দরগুলোকে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২০, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের রংপুর, ময়মনসিংহ, পটুয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়, এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, সোমবার রাতে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খুলনা ও বরিশাল বিভাগেও দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমান: রাষ্ট্রসুরক্ষার জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা জরুরি

জানাজা ও দাফনের তথ্য সরকারই জানাবে: মির্জা ফখরুল

ফ্যামিলি কার্ডের উদ্বোধন: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর বড় পদক্ষেপ

সারজিস ও নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে এনসিপির সারাদেশে প্রতিবাদ কর্মসূচি

মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘নির্দেশনা না থাকায় ফল খারাপ হয়েছে’ — অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান

‘গরবিনী মা’ সম্মাননা ২০২৬: ১১ জন রত্নগর্ভাকে স্বীকৃতি

সেপটিক ট্যাঙ্কে মর্মান্তিক দুর্ঘটনা: ৪ তরুণের মৃত্যু