রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অক্টোবরে সাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৫ ২:১০ পূর্বাহ্ণ

Spread the love

অক্টোবরে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে—এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

সংস্থাটি জানিয়েছে, মাসজুড়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দুই থেকে চার দিন মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি এবং তিন থেকে পাঁচ দিন হালকা বজ্রবৃষ্টির সম্ভাবনাও আছে।

গত ৩০ সেপ্টেম্বর আবহাওয়া দপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস সভায় জানানো হয়, অক্টোবরের প্রথমার্ধেই মৌসুমি বায়ু বিদায় নেবে। এ সময় বজ্রপাত ও বজ্রবৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে, তবে ধীরে ধীরে হ্রাস পাবে।

অন্যদিকে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির কারণে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।

গত সেপ্টেম্বর মাসে দেশের সামগ্রিক বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে ২০ শতাংশের বেশি কম ছিল। তবে সিলেট বিভাগে গড়ের চেয়ে কিছুটা বেশি বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, “আগামী ১৫ অক্টোবরের মধ্যে মৌসুমি বায়ু বিদায় নেবে। এই সময়ে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।”

সর্বশেষ - অপরাধ