শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনা বিশেষজ্ঞদের সহায়তা শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৫, ২০২৫ ৯:২৫ পূর্বাহ্ণ

Spread the love

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসাসেবা শুরু করেছে চীনা বিশেষজ্ঞদল। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪২ জন চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় চীনা বিশেষজ্ঞদল জাতীয় বার্ন ইনস্টিটিউটে পৌঁছান। আহত ও দগ্ধদের পর্যবেক্ষণ শেষে তারা চিকিৎসার পরামর্শ দেবেন এবং সিঙ্গাপুর ও ভারতীয় দলের সঙ্গে সমন্বিত চিকিৎসা প্রদান করবেন। পরবর্তীতে তারা সার্বিক পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিং করতে পারেন।

এদিকে, হাসপাতাল চত্বরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিমানবাহিনী কঠোর নজরদারি রাখছে।

বার্ন ইনস্টিটিউট জানিয়েছে, বর্তমানে কোনো রক্ত বা স্কিন ডোনারের প্রয়োজন নেই। আহতদের চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে।

এর আগে বৃহস্পতিবার রাতে চীনা বিশেষজ্ঞ দলটি ঢাকা এসে পৌঁছায়। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স অনুবিভাগের প্রধান সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি।

চীনের দূতাবাস নিশ্চিত করেছে যে, চিকিৎসক দলটি দেশটির হুবেই প্রদেশের উহান থার্ড হসপিটাল থেকে এসেছেন।

সর্বশেষ - অপরাধ