শনিবার , ১১ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পাকিস্তান সেনার অভিযান: ‘ভারতীয় মদদপুষ্ট’ ৩০ জঙ্গি নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৫ ৪:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ৩০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

গত মঙ্গলবার ওই অঞ্চলে পাকিস্তানি সামরিক বহরে টিটিপির হামলায় ৯ সেনা ও দুই কর্মকর্তা নিহত হন। পরবর্তীতে বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে জঙ্গিদের সবাইকে হত্যা করা হয়েছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে সামরিক বাহিনী।

আইএসপিআর-এর বরাতে পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, ওরাকজাইয়ের জামালা মায়া এলাকায় সংঘর্ষে তীব্র গোলাগুলির পর ৩০ জঙ্গি নিহত হয়।

পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, হামলাটিতে ভারতের মদদ ছিল, এবং অভিযানে জঙ্গিদের ‘নরকে পাঠানো হয়েছে’।

সর্বশেষ - অপরাধ