মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিজয় দিবসে রাজারবাগে শহীদ পুলিশদের শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৫ ৬:২৬ পূর্বাহ্ণ

Spread the love

মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের সময় একটি চৌকস পুলিশ দল সশ্রদ্ধ সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।

প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পুলিশ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আইজিপি বাহারুল আলম বাংলাদেশ পুলিশের পক্ষে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সর্বশেষ ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ ডিএমপি ও পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ