রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাকসু ভিপি প্রার্থী অমর্ত্যের প্রার্থিতা বাতিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৬:৪১ পূর্বাহ্ণ

Spread the love

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসন্ন জাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

শনিবার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমর্ত্য নিয়মিত না হওয়ায় জাকসু গঠনতন্ত্র অনুযায়ী তিনি ভোটার বা প্রার্থী হওয়ার যোগ্য নন।

‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অমর্ত্য রায় জন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের ৮ দিন পর তার প্রার্থিতা বাতিল হওয়ায় প্রশ্ন তুলেছেন অনেকে।

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জানায়, অমর্ত্য স্নাতকে একাধিকবার ফেল করায় এখনো স্নাতক সম্পন্ন করতে পারেননি। ফলে তিনি অনিয়মিত শিক্ষার্থী হিসেবে গণ্য।

অমর্ত্য বলেছেন, তিনি প্যানেলের সঙ্গে পরামর্শ করে বিষয়টির নিয়মতান্ত্রিক সমাধান চান।

নির্বাচন কমিশনের এক সদস্য এই সিদ্ধান্তে স্বাক্ষর করেননি, যার কারণ হিসেবে তিনি অসুস্থতার কথা জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত