মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচনের দিনেই গণভোট মানল ইসলামী সমমনা ৮ দল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৫ ৩:৫২ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্ত মেনে নিয়েছে গণভোটসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত ইসলামী সমমনা ৮ দল। সোমবার রাতে লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেন শরিক দলের নেতারা।

সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুল কাদের বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে ডিসেম্বর মাসজুড়ে প্রতিটি দল নিজস্বভাবে প্রচারণা চালাবে। তিনি আরও জানান, একই দিনে নির্বাচন ও গণভোট মেনে নেওয়া হলেও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং অতীতের ফ্যাসিবাদী অপরাধীদের বিচারসহ নিষেধাজ্ঞার দাবি বহাল রয়েছে।

এর আগে পুরানা পল্টনের খেলাফত মজলিস কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধিরা অংশ নেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এনসিটি ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

কারাগারে খালেদা জিয়ার চিকিৎসা হয়নি বলে দাবি রুমিন ফারহানার

প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দলের প্রধানের রাখা উচিত: সালাহউদ্দিন

বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কের ‘নতুন সূচনা’

ভূগর্ভস্থ ঘাঁটি দ্রুত পুনরুদ্ধার করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের উদ্বেগ

বাংলাদেশ-বেলারুশ সহযোগিতা জোরদার, কৃষি ও প্রযুক্তিতে নতুন সম্ভাবনা

সব টেন্ডার অনলাইনে, ‘মাফিয়া’ নিয়ন্ত্রণে নতুন আইন আসছে

অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী

১/১১ তে তারেক রহমানকে ‘আয়নাঘরে’ বন্দি রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য গুঁড়িয়ে দিতে যৌথ অভিযানের প্রস্তুতি