বুধবার , ২৭ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গাজার যুদ্ধোত্তর পরিকল্পনায় হোয়াইট হাউসে বৈঠক ডাকলেন ট্রাম্প

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৫ ৬:২৭ পূর্বাহ্ণ

Spread the love

ফিলিস্তিনের গাজা উপত্যকা যুদ্ধের ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর এর ভবিষ্যৎ নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৬ আগস্ট) তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফের বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, “বুধবার হোয়াইট হাউসে আমাদের একটি বড় বৈঠক হবে। প্রেসিডেন্ট নিজে এর সভাপতিত্ব করবেন। এটি একটি বিস্তৃত পরিকল্পনা, যা যুদ্ধোত্তর পরিস্থিতি মোকাবেলায় প্রণয়ন করা হচ্ছে।” তবে পরিকল্পনার বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

এর আগে এ বছরের শুরুতে ট্রাম্প বলেছিলেন—মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে পারে, সেখানকার দুই মিলিয়ন বাসিন্দাকে সরিয়ে দিতে পারে এবং অঞ্চলটিকে রিয়েল এস্টেট নির্মাণের মাধ্যমে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’য় রূপান্তর করতে পারে। তাঁর এমন বক্তব্য আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচিত হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সমর্থন জানিয়েছিলেন।

২০২৩ সালের অক্টোবরে হামাসের আকস্মিক আক্রমণের পর গাজায় যুদ্ধ শুরু হয়। সরকারি হিসাব অনুযায়ী ওই হামলায় ১,২১৯ জন নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এর প্রতিশোধে ইসরায়েলের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত অন্তত ৬২,৮১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। জাতিসংঘও এই সংখ্যা বিশ্বাসযোগ্য বলে উল্লেখ করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তুষারঝড় ‘ফার্ন’-এর তাণ্ডবে কাঁপছে নিউইয়র্ক: ৫ জনের মৃত্যু, বিদ্যুৎহীন লাখো মানুষ

ইরানে সহিংস বিক্ষোভে মৃতের সংখ্যা ৬৫০, বিদেশি ষড়যন্ত্রের দাবি

পুলিশ ইউনিট প্রধানদের দায়িত্ব পালনে কঠোর নির্দেশ

সংসদে দুই বেলা অধিবেশনের সিদ্ধান্ত: ১৩৩টি অধ্যাদেশ পাসে বিশেষ কর্মযজ্ঞ

ছাত্র-জনতাকে হত্যা করে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকে গেছে: প্রিন্স

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও বাকযুদ্ধে উত্তপ্ত ভোটের মাঠ

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস

দুর্গাপূজায় আজ থেকে চার দিনের ছুটি শুরু

প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি

সরকার কতটা নিরপেক্ষ, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি