সোমবার , ২৫ আগস্ট ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিজয়ের সরাসরি হুংকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৫, ২০২৫ ৭:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

তামিলনাড়ুর মাদুরাই জেলায় আয়োজিত এক জনসমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। লাখো সমর্থকে ভরা জনসভায় তিনি ঘোষণা দেন, “আমাদের একমাত্র আদর্শগত প্রতিপক্ষ বিজেপি। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আজ থেকেই যুদ্ধ শুরু।”

বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)-এর উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা। মাত্র নয় মাস আগে প্রথম রাজনৈতিক সভা করার পর থেকেই টিভিকে দক্ষিণ ভারতের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছে। এবার মাদুরাই আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন বিজয়।

চলচ্চিত্র জগতের ‘থালাপতি’ খ্যাত এই তারকা বলেন, “সিনেমায় সহনশীলতা থাকে, কিন্তু রাজনীতি যুদ্ধক্ষেত্র। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে আমি রাজনীতিকে বেছে নিয়েছি।”

যদিও ভারতের মূলধারার গণমাধ্যম বিজয়ের বক্তব্যকে গুরুত্ব দেয়নি, তবে দক্ষিণ ভারতের স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কমলা-হলুদের ওড়না পরে বিজয় জনতাকে শুভেচ্ছা জানাচ্ছেন, আর জনতা তার স্লোগানে মুখর হয়ে উঠছে।

ভারত ছাড়াও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিজয়ের এই অবস্থান আলোড়ন সৃষ্টি করেছে। ভক্তদের মতে, তিনি শুধু পর্দার নায়ক নন, বাস্তবেও মানুষের অধিকার রক্ষায় এগিয়ে এসেছেন।

বিজয়ের লক্ষ্য, আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়লাভ করে জনসেবায় আত্মনিয়োগ করা। তার বিশ্বাস, “রাজনীতি কোনো পেশা নয়, এটি জনগণের প্রতি দায়িত্ব।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদে যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

‘ভারতে আসামিদের অবস্থান শনাক্ত হলে ফিরিয়ে আনার অনেক উপায় আছে’

ডিবির হাতে গ্রেফতার নিষিদ্ধ আ.লীগ নেতা অজয় কর খোকন

ট্রাভেল এজেন্সি ও বিমান চলাচল আইন সংশোধনে কঠোর শাস্তির বিধান

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে রাজধানীতে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা

তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি, তদন্তে ভয়াবহ তথ্য

সিলেট সীমান্তে মানবপাচার সিন্ডিকেট সক্রিয়

মাজার জিয়ারতের মাধ্যমে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু

শরণার্থীদের বৈধ কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে থাইল্যান্ড

শিক্ষা অব্যবস্থাপনার প্রতিবাদে সচিবালয় ঘেরাও শিক্ষার্থীদের