সোমবার , ২২ জুন ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২২, ২০২৬ ৫:৫০ পূর্বাহ্ণ

Spread the love

টানা দুই দফা দাম কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২২ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে গত ২০ জুন সোনার দাম সমন্বয় করে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছিল সংগঠনটি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০…৭৭২ টাকা। এছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮৯…২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম বহাল থাকবে। অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন না আসায় আগের নির্ধারিত দামেই তা বিক্রি হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকারের বহুমুখী পদক্ষেপ: ট্যাগ অফিসার ও বিজিবি মোতায়েন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি জব্দ

ছয় বিভাগে অতিভারি বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ধস-জলাবদ্ধতার শঙ্কা

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: সংসদে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী

নীলফামারীতে ট্রাকচাপায় মা-২ সন্তানসহ নিহত ৪

সংসদ নির্বাচন সংস্কারে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে

২০২৭ সাল থেকে এসএসসি জানুয়ারিতে ও এইচএসসি জুনে

“অনির্বাচিত কেউ সংবিধান সংশোধন করতে পারে না”—বিএনপি নেতা হাফিজ উদ্দিন