শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফিলিস্তিনের প্রেসিডেন্ট এর ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩০, ২০২৫ ৭:২৩ পূর্বাহ্ণ

Spread the love

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় জানানো হয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ প্যালেস্টাইন অথরিটি (পিএ) এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর কর্মকর্তাদের ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে জাতিসংঘ সদর দপ্তর সম্পর্কিত চুক্তির আওতায় ফিলিস্তিনি মিশনের সদস্যরা যে বিশেষ ভিসা সুবিধা পান, তা বহাল থাকবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, জাতিসংঘ অধিবেশনের আগে ফিলিস্তিনি প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিতে একটি অভ্যন্তরীণ সরকারি নির্দেশনা জারি করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগট বলেন, ফিলিস্তিনি নেতৃত্বকে শান্তি প্রক্রিয়ায় অংশীদার হিসেবে গণ্য করার আগে সন্ত্রাসবাদকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করতে হবে। পাশাপাশি, একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ের প্রচেষ্টা বন্ধ করতে হবে, যা আলোচনার পথে সহায়ক নয়।

আন্তর্জাতিক কূটনীতিকরা বলছেন, এবারের জাতিসংঘ অধিবেশনে ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। ঠিক এই সময় মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা নতুন করে কূটনৈতিক অচলাবস্থা ও উত্তেজনার সৃষ্টি করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১১ বছর পর রহস্যের বৃত্তে নিখোঁজ বিমান উদ্ধারের অভিযান

ঢাকাসহ ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

সচিবালয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, রমজানে ১০ লাখ পরিবারে সুলভ প্রোটিন কর্মসূচি

শিশুদের হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

করোনা ও ডেঙ্গু মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

৮ বিমানবন্দর, ৬ রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই সেবা চালু হয়েছে

আজ থেকে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা

এনবিআর-এর ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের আহ্বান সিপিবির

বিয়ে করলে দিতে হবে না কর