সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ করলেন ভুটানের প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৫ ৩:৪৪ পূর্বাহ্ণ

Spread the love

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা ত্যাগ করেন।

শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাসহ কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান। গার্ড অব অনার প্রদর্শন ও তোপধ্বনির মধ্য দিয়ে সফরের শুরু হয়। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং একটি চারা রোপণ করেন।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তোবগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টা উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাকে স্বাগত জানান এবং আলাদাভাবে বৈঠক করেন।

শনিবার ভুটানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা করেন। বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বাণিজ্য, সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির বিষয়গুলোতে।

সফরের সঙ্গে ছিলেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি এন ধুঙ্গিয়েল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী লিয়নপো নামগিয়াল দরজি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

সর্বশেষ - অপরাধ