বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় ট্রাম্পের নীতিগত অনুমোদন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৯, ২০২৫ ১:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় নীতিগত অনুমোদন দিয়েছেন বলে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল খবর প্রকাশ করেছে। তবে তিনি এখনো পর্যন্ত চূড়ান্ত নির্দেশ দেননি।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছেন যে, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ নেওয়ার অনুমতি দিয়েছেন তিনি। তবে তেহরান শেষ মুহূর্তে কোনো সমঝোতায় আসে কি না, তা দেখার জন্য তিনি কিছুটা সময় নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইরানের ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি পাহাড়ের গভীরে অবস্থিত এবং সামরিক বিশ্লেষকদের মতে, কেবলমাত্র সবচেয়ে শক্তিশালী বোমা দিয়েই এ স্থাপনাটি ধ্বংস করা সম্ভব।

এর আগে ট্রাম্পকে যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে সিদ্ধান্তের কথা জিজ্ঞেস করা হয়েছিল, উত্তরে তিনি বলেছিলেন, “আমি করতেও পারি, নাও করতে পারি।” এছাড়া তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়ে বলেন, “আগামী সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, এমনকি সপ্তাহও লাগতে পারে না।”

তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, তার দেশ আত্মসমর্পণ করবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে তবে তার চরম মূল্য দিতে হবে।”

এদিকে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। ইতোমধ্যে তৃতীয় একটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছে। দ্বিতীয় একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আরব সাগরের দিকে রওনা হয়েছে। যদিও পেন্টাগন জানিয়েছে, এসব মোতায়েন প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে, তবে বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক প্রস্তুতি আরও সুসংহত হয়েছে।

বিশ্লেষকদের আরও ধারণা, ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, তবে এই মোতায়েন কৌশলগত সুবিধা এনে দেবে। পাশাপাশি তেহরানের ওপর চাপ সৃষ্টি করবে, যাতে তারা আত্মসমর্পণ বা সমঝোতায় আসে।

উল্লেখ্য, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় ইরানে মৃতের সংখ্যা ৪৫০ ছাড়িয়েছে। অন্যদিকে, ইরানে চালানো পাল্টা হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন—জানিয়েছে এক মানবাধিকার সংস্থা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নদী ভাঙন মোকাবিলায় পানিসম্পদ মন্ত্রীর তিন যুদ্ধের ব্যাখ্যা

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের অভেদ্য আকাশ প্রতিরক্ষা বলয়

ইরানে অবস্থানরত বাংলাদেশিদের কাছে দূতাবাসের জরুরি বার্তা

জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির

ইচ্ছাকৃত ঋণখেলাপির পেটে ২৯ হাজার কোটি টাকা

ইসরায়েলের সৃষ্টি জাতিসংঘের সিদ্ধান্তেই নেতানিয়াহুর মনে রাখা উচিত

ভাতা দাবিতে অবরোধ, ৬ ঘণ্টা অবরুদ্ধ অর্থ উপদেষ্টা

পিআর পদ্ধতির তীব্র সমালোচনায় রিজভী: “রাজনীতিতে এতিমরা এটা চায়”

জুলাই সনদে স্বাক্ষরের অনিশ্চয়তা, সিদ্ধান্তের দায় ড. ইউনূসের ওপর