মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২১, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ

Spread the love

সরকার কোনো অবস্থাতেই গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে প্রশ্রয় দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার (২১ জুলাই, ২০২৬) সকালে সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব গুরুত্বপূর্ণ কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, বর্তমানে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মিথ্যা তথ্য, অপতথ্য এবং কৃত্রিম বা ফেক ভিডিও ছড়িয়ে বহু সম্মানিত ও নিরপরাধ মানুষকে সামাজিকবাবে হেয় করা হচ্ছে এবং সাইবার বুলিংয়ের শিকার বানানো হচ্ছে। সাইবার জগতের এই অপব্যবহার রোধ এবং নাগরিকদের সুরক্ষায় সরকার আইনি ব্যবস্থা নিতে বদ্ধপরিকর এবং এর অংশ হিসেবে ইতোমধ্যেই আইন বিশেষজ্ঞ ও আইনজীবীদের সমন্বয়ে একটি বিশেষ প্যানেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার প্রজ্ঞাপন চলতি সপ্তাহেই জারি করা হবে।

প্রেস ব্রিফিংয়ে সমসাময়িক রাজনীতির প্রসঙ্গ টেনে উপদেষ্টা ডা. জাহেদ বলেন, পলায়নকালে কাস্টমস ও ইমিগ্রেশন আইন ভঙ্গের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় মামলা করা হবে। এ ছাড়া প্রশাসনিক অগ্রগতি ও মন্ত্রিসভার দক্ষতা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কোনো পদে কেউ প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া, প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

সর্বশেষ - অপরাধ