বুধবার , ২৭ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিনিয়োগে নতুন সুবিধা আনছে ওমানের ‘গোল্ডেন ভিসা’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ

Spread the love

বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ‘গোল্ডেন ভিসা’ কর্মসূচিতে বড় পরিবর্তন আনছে ওমান। এবার রিয়েল এস্টেট ও ব্যবসায়িক খাতে আরও বিস্তৃত বিনিয়োগের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে দেশটি।

ওমানি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৩১ আগস্ট নতুন কর্মসূচির বিস্তারিত প্রকাশ করা হবে। এরই মধ্যে দেশটির আবাসন খাতে উচ্চমূল্যের লেনদেন বেড়েছে, যার মধ্যে রয়েছে একটি দামী পেন্টহাউস বিক্রির ঘটনা।

২০২১ সালে প্রথম দীর্ঘমেয়াদি বসবাসের ভিসা চালু করে ওমান। তবে এবার এটিকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হচ্ছে, যাতে দেশটি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও সৌদি আরবের মতো প্রতিযোগী দেশের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারে। বর্তমানে ওমান বিনিয়োগের ভিত্তিতে সর্বোচ্চ ১০ বছরের রেসিডেন্সি ভিসা দিচ্ছে, যেখানে আবাসন, শেয়ারবাজার ও কর্মসংস্থান তৈরির মতো বিভিন্ন খাতে ন্যূনতম ৫ লাখ রিয়ালের বিনিয়োগ শর্ত রয়েছে।

আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান অলিভিরি কনসালট্যান্সির সহ-প্রতিষ্ঠাতা ইরিনা কোটেস্কু বলেন, “ওমান শুধু বিনিয়োগ নয়, বিনিয়োগকারীর দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিকেও গুরুত্ব দিচ্ছে। পরিষ্কার নীতিমালা, ডিজিটাল অবকাঠামো ও নতুন উদ্যোগের মাধ্যমে দেশটি গালফ অঞ্চলে সুসংগঠিত বিনিয়োগ পরিবেশ তৈরি করছে।”

এ ছাড়া সরকার ‘মুজিদাহ কোম্পানিজ ইনিশিয়েটিভ’ নামে একটি নতুন প্রকল্প চালু করছে, যা সফল স্থানীয় কোম্পানিগুলোকে সহায়তা দেবে। পাশাপাশি ‘ওমান বিজনেস’ প্ল্যাটফর্মে বাণিজ্যিক রেকর্ড ই-ট্রান্সফারের সুবিধাও চালু হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এসব পদক্ষেপ বিদেশি বিনিয়োগের পাশাপাশি ওমানের অভ্যন্তরীণ অর্থনীতিকেও শক্তিশালী করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বীর শহীদ ও আহতদের প্রতি ‘জনতার প্রবাসী’র গভীর শ্রদ্ধা ও সমবেদনা

জ্বালানি সংকট মোকাবিলায় সর্বদলীয় কমিটির প্রস্তাব: জাতীয় সংসদে ঐকমত্যের আভাস

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ

হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব

মনোনয়ন নিয়ে সহিংসতা: বিএনপির চার নেতা বহিষ্কার

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন

২৯৭ আসনের ফল ঘোষণা; ২১০ আসনে জিতে ফিরল বিএনপি

এবার ভোট দিয়েই জিততে হবে, দুই নম্বরি কোনো পদ্ধতি নেই: ইসি সানাউল্লাহ

চলতি সপ্তাহেই ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা

জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য হয়নি সংসদে